শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ তারাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

তারাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

তারাকান্দা ( ময়মনসিংহ) থেকে তৌকির আহমেদ শাহীন : “ঘর থেকে শুরু করি, সহনশীল দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
১৩ অক্টোবর মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সচেতনতা বৃদ্ধি করন র‍্যালি, আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃআব্দুর রাজ্জাক সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম এ সময় উপজেলা কৃষি অফিসার অনুরমা সুপ্রভা কাঞ্চি শাওন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী , মৎস্য অফিসার সুরজিত পায়েল, গালাগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য সহকারী আব্দুল কাইয়ুম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা