মহেশপুর (ঝিনাইদহ) থেকে মেহেদী হাসান সিরাজী : ঝিনাইদহের মহেশপুরে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষধ চত্বও এসে শেষ হয়।
র্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ মোকাবিলা এবং অগ্নিকান্ডর সময় করণীয় ও উদ্ধার তৎপরতা বিষয়ে একটি জীবন রক্ষাকারী বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, “দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি পারিবারিক পর্যায় থেকে সচেতনতা গড়েতুলতে হবে। ঘরের প্রতিটি মানুষ সচেতন হলে প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।” বর্তমান সরকার দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
