শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশখুলনা খুলনায় ফার্স্টএইড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও কার্যক্রম পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় ফার্স্টএইড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও কার্যক্রম পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

খুলনা অফিস : স্বাস্থ্যশিক্ষা, প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও মানবিক সেবার প্রত্যয় নিয়ে খুলনায় ‘FirstAid Development Foundation’-এর শুভ উদ্বোধন ও কার্যক্রম পরিকল্পনা কর্মশালা কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
​
রূপসা ট্রাফিক মোড়ের রেজা টাওয়ারে ফাউন্ডেশনের কার্যালয়ে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক বি এম রাকিব হাসান এবং সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আব্দুল্লাহ আল মামুন।
​
সভাপতির বক্তব্যে ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। এ লক্ষ্য অর্জনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করবে ফাউন্ডেশন।
​
কর্মশালায় সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আইন মেনে স্বাস্থ্যসচেতনতা ও মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে লিমা ইসলাম অধরা, রাসেল ইসলাম, হাসান নীল, হিমেল ইসলাম, লাভলী আক্তার, সাবরিনা সাথী, বনি ইয়ামিন, প্রীতমসহ প্রতিষ্ঠানের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা সম্মিলিতভাবে লক্ষ্য বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা