শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চলমান অভিযানে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ২০

চলমান অভিযানে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ২০

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে সন্ত্রাসি’দের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক মামলা, মাদক সেবনকারি, পরোয়ানা জারি- ২০ আসামি’কে আইনের আওত আনতে সক্ষম হয়।

আজ বুধবার (১৪ অক্টোবর) রাতের প্রথম থেকে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক চৌকস টিম নিয়ে ওসি মহম্মদ আব্দুল বারিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নির্মূলের জিরো টলারেন্সে, সন্ত্রাসিদের ভাসমান ও সম্ভাব্য এবং গোপন আস্তানাতে ‘ব্লক রেডে’ হানা দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত:

মাদকসেবি- মোঃ জিপ্টন (৫৫) মোঃ গোলজার হোসেন (৫০), মোঃ সায়িম (২১), মোঃ সেলিম শেখ (৪০), বাদল মিয়া (৬২), মোঃ রুবেল মিয়া (৪০), মোঃ শাহাদাত (২৬), মোঃ সিয়াম (১৯), মোঃ রতন হোসেন(৫৫), কুদরত আলী (৩০), আবুল কাশেম (৫৫), লিমন (৩২), সৈকত মিয়া (২৪), মোঃ ইব্রাহিম (২৫), মোঃ মোবারক (৩২) ও
মোঃ শরীফ () নামে।

মাদক মামলা- উপজেলার জোয়ারদী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ রায়হান (২২) ও পার্শ্ববর্তী বেলপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ হৃদয় (২২) নামে দুই ইয়াবা ব্যবসায়ি।

পরোয়ানা জারি- মোহসিন মিয়া ও মোঃ হাবিবুর রহমান সহ ২০ আসামি’ গ্রেফতার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে আদালতে সোপর্দ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা