বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং এলাকার উন্নয়নের জন্য। আমি চাই এলাকার প্রত্যেকটা মানুষ যাতে ভাল থাকে নিশ্চিন্তে থাকে। যার যার ধর্ম আমরা যেন সুন্দর ভাবে নিরাপদে পালন করতে পারি। আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছি ইনশাল্লাহ প্রতিশ্রুতি পালন করব। কেউ যদি ষড়যন্ত্র করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে জনগণ ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করবে। ষড়যন্ত্রকারীরা কোন ভাবেই এলাকায় টিকে থাকতে পারবে না। এই দেশটা হচ্ছে সকল ধর্মের মানুষের দেশ। আমরা ঐক্যবদ্ধ ভাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ থেকে কাজ করব।
দিনাজপুরের বোচাগঞ্জে ১৫অক্টোবর বৃহস্পতিবার সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলার প্রায় ২হাজার সনাতন ধর্মালম্বী অসহায় দুস্থ্য মানুষের মাঝে ব্যক্তিগত ভাবে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
বেলা ২টায় সেতাবগঞ্জ বড়মাঠে উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম ও সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নওসাদ আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট বোচাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সনাতন চন্দ্র দেবশর্মা প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মো, জামাল উদ্দিন,, হারিসুল ইসলাম, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামু, যুবনেতা ফারুক আহমেদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া বেলা ১১টায় প্রধান অতিথি এমপি পিনাক চৌধুরী উপজেলার ৮৬টি পূজামন্ডপে সরকারী অনুদানের বরাদ্দকৃত জিআর (চাল) এর ডিও বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, বোচাগঞ্জ থানার ওসি আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পূজা উদযাপন কল্যান ফ্রন্ট এর সভাপতি সুকদেব চন্দ্র রায়, পূজা উদযাপন পরিষদ এর সদস্য সচিব বিশ্বনাথ চক্রবর্তী সহ ৮৬টি দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
২২
