শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গুইমারা প্রেসক্লাবের সাথে উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

গুইমারা প্রেসক্লাবের সাথে উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিএম.বাশারঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টার সময় গুইমারা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় গুইমারা প্রেসক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে গুইমারার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা তুলে ধরা এবং জনগণের প্রত্যাশা-প্রাপ্তির বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুইমারা প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আমাদের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। এলাকার মানুষের কল্যাণে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতা বজায় থাকা প্রয়োজন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যরা গুইমারার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা