পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র দেখা গেছে। বিএনপি হাইকমান্ডের নির্দেশে খরনা ইউনিয়নের মুজাফফরাবাদ পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ জসিম। তিনি পটিয়া খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোজাফফরাবাদ এন. জে. উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
পরিদর্শনকালে মুহাম্মদ জসিম খরনা ইউনিয়নের মুজাফফরাবাদ সার্বজনীন দুর্গামণ্ডপসহ ইউনিয়নের আওতাধীন সকল পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক উপহার ও সহায়তা তুলে দেন।
মণ্ডপ পরিদর্শনের সময় মুহাম্মদ জসিম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণভূমি। এখানে যুগ যুগ ধরে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের কঠোর নির্দেশনায় এ দেশে আমরা খরনা ইউনিয়নে এই সম্প্রীতির সুদৃঢ় বন্ধন বজায় রাখতে বদ্ধপরিকর। যেকোনো পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব।
এ সময় তৃণমূলের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা মুহাম্মদ জসিমের অতীত সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। স্থানীয়রা জানান, মহামারি করোনাকালীন সময়ে অসহায় ও কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মুহাম্মদ জসিম সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গরিব, দুস্থ ও অসহায় মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় প্রথম সারিতে থেকেছেন। একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি ইতিমধ্যেই খরনাবাসীর মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রফিক, খরনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, সাংবাদিক নূর হোসেন, যুবদল নেতা মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. শফি, ছাত্রদল নেতা নাজমুল রিজুয়ান, মোহাম্মদ ফাহিমসহ খরনা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুহাম্মদ জসিম তার সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়ে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন এবং জনগণের সেবায় নিয়োজিত হতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামসহ খরনাবাসীর সর্বস্তরের জনগণের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা
