পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ওয়াসা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন কচুয়াই ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদেরসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বিকালে বাসভবনে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন।
এসময় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিকনির্দেশনা দেন এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কাজে তৃণমূল স্তর পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এছাড়া দলীয় শক্তি সুসংহত করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে নেতা-কর্মীদের সর্বদা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি। কচুয়াই ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদেরের নেতৃত্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিনিধি ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ আবদুল আলম ফকির, মোহাম্মদ জাগির আহমদ,তারেক রহমান,ফজল করিম,মোহাম্মদ আলী কালু, জেবল হোসেন কালু, নুর মোহাম্মদ, জহির আহমদ, জসিম উদ্দিন প্রমুখ।
