মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা পিরোজপুরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পিরোজপুরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে এপেক্স ক্লাব পরিচালিত মোরশেদ স্মৃতি শিশু নিকেতনের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা ও International scholarship examination ২০২৫
সনদ ও বৃত্তি প্রদান করা হয়। এছাড়া পিরোজপুর জেলা স্কুলের প্রাথ‌মিক বিভা‌গের মধ্যে একমাত্র উত্তীর্ণ ১ম স্থান অর্জনকারী ৪র্থ শ্রেনীর ছাত্র কে এম আইস কে ও এ সংবর্ধনা সনদ ও বৃত্তি প্রদান করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পিরোজপুরের সভাপতি কাজী ফাহিমা আক্তার মুন্নী, ক্লাবের সদস্য আতিকুল ইসলাম হিরা, মাহতাবউদ্দিন রিপন, মেহেদী হাসান, আফজাল হোসেন টিপু, রেজাউল ইসলাম শামীম, রব্বানী ফিরোজ ও অমিত বিশ্বাস। এ ছাড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ রশিদ আল মুনান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রাক্তন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় ২০২৫ সালে কৃতিত্ব অর্জনকারী বর্তমান শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে। তারা নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা