মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীর নকশী সীমান্তের ছোট হালচাটি পাহাড়ি এলাকা থেকে মালিক বিহীন পরিত্যক্ত ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপের বোতল উদ্ধার করেছে বিজিবি।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের নকশী কোম্পানির ইনচার্জ সুবেদার আব্দুল লতিফের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ২৭ শে অক্টোবর মঙ্গলবার ভোররাতে কাংশা ইউনিয়নের ছোট হালচাটি এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভারত থেকে নিয়ে আসা ১৪৭ বোতল সিরাপ উদ্ধার করে।

নকশী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ মঙ্গলবার দুপুরে বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিরাপের বোতলগুলো রেখে পালিয়ে যায়।

উদ্ধারকৃত ১৪৭ বোতল ইস্কাফ সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৮ হাজার ৮ শত টাকা।

আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ কর্তৃপক্ষের নিকট সিরাপের বোতল গুলো হস্তান্তর করা হবে।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাপের বোতল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা