সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) কক্সবাজার থেকে ঢাকা অভিমূখী যাত্রীবাহি স্লিপার বাসে অভিযান চালিয়ে সিটের ভিতর থেকে ২৩ হাজার নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করে। এ সময় সুপারভাইজার ও হেলপারসহ ৩ জনকে আটক করে যাত্রীবাহী স্লিপার জব্দ করেন। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬৯ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়েল বাস টার্মিনালে অভিযানে আলফা এক্সপ্রেস নামে স্লিপার বাসে অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্রে জানা যায়, যশোর জেলার শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের রাকিবুল হাসান(৩০) ও একই জেলার কোতোয়ালি থানার নিউমার্কেট বি-ব্লক এলাকার মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ব্রাহ্মণ গাও এলাকার সাইফুল হোসেন (৩৮) নামে তিন মাদক ব্যবসায়ী।
এ ব্যাপারে, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারে কাল মেহেদী আজ বুধবার সকালে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
