শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ধনবাড়ীতে ব্যবসায়ীর উপর হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ধনবাড়ীতে ব্যবসায়ীর উপর হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও দোকান ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার বলিভদ্র ইউনিয়নের বাগুয়া পানকাতা বাজারের ফাহিম সিয়াম ট্রেডার্স এ হামলা চালানো হয়। এ ঘটনায় ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভোগছে ভূক্তভোগী পরিবার। ব্যবসায়ী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফরহাদ হোসেন ওই এলাকার মৃত মুনছের আলীর ছেলে।

ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফরহাদ হোসেন বলেন, গত মঙ্গলবার(২৭ অক্টোবর) রাতে দোকান থেকে আমার স্ত্রী ও ছেলেকে নিয়ে নিজের পুরাতন বাড়ীতে যাওয়ার পথে রাস্তায় দুই বখাটে ছেলের সাথে দেখা হয়। তাদের দুইজনকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় আমার স্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করে। মন্তব্যের প্রতিবাদ করলে তারা নেশাগ্রস্তবস্থায় আমার উপরে তেড়ে মারতে আসে এসময় কথাকাটি হয়। এই তুচ্ছ ঘটনার জের ধরে রাত সোয়া ১১ টার দিকে ওই বখাটে দুলাল , একই গ্রামের তফসের আলীর ছেলে গোলজার আলী ও তোরাপ আলী ও একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন গংরা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে অর্তকিতভাবে হামলা চালিয়ে সার্টার ভাংচুর করে টেবিলের ড্রয়ারে থাকা ৯৫ হাজার টাকা সহ মূল্যবান মালামাল লুটে নেয় সন্ত্রাসী দল। এসময় প্রতিবাদ করতে গেলে আমি ও আমার পরিবারের লোকজনকে মারতে আসে আমরা দৌড়ে দূরে সরে গিয়ে আত্মরক্ষা করি। চলে যাওয়ার সময় তারা আমারা যদি আইনি কোন পদক্ষেপ নেই পরে পুলিশ প্রশাসকে মোবাইল ফোনে অবগত করে সরেজমিনে গেলে আমরা বাসায় অবস্থান নেই। সন্ত্রাসী দল চলে যাওয়ার সময় বলে কোন মামলা করলে আমাদের কে প্রাণে মেয়ে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে যায়। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। আমি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি। এঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রæত সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার দাবী করছি। মামলার প্রস্তুতি চলছে বলেও ভোক্তভোগী ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফরহাদ আলী জানান।

ব্যবসায়ী ফরহাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগম কান্নাজড়িত সাংবাদিকদের জানান, ব্যবসা প্রতিষ্ঠানে হালমাকারী মদকাসক্ত দুলাল গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা দাবী করছি।

স্থানীয় এলাকাবাসী এঘটনায় দ্রæত অপরাধীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এব্যাপারে অভিযুক্ত দুলাল হোসেনের বাড়ীতে জানতে গেলে কাউকে পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন,বলিভদ্রের বাগুয়া পানকাতা বাজারের ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট ফরহাদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার পরেই পুলিশ পাঠানো হয়েছিলো ঘটনাস্থলে। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে দ্রæত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা