বৃহস্পতিবার | অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ধনবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালী ও প্রদর্শনী

ধনবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালী ও প্রদর্শনী

হাবিবুর রহমান, মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার(২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ব হাত ধোয়া দিবসের র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী পৌরসভার পানকাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ দিবস পালিত হয়।

দিবস পালনের নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এসএম ফারুক ইমাম।

র‌্যালীতে পানকাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। একই সাথে হাত ধোয়া প্রদর্শনীর কৌশল দেখানো হয়। অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদা খাতুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পানকাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা-উল- হোসনা, সহকারী শিক্ষক রুহুল আমীন, ফারজানা আক্তার , রবিনা সুলতানা, বদিউল আলম বাপ্পী, অভিভাবক জুলেখা বেগম, আকলিমা খাতুন ও মারুফ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা