৬
পটুয়াখালী থেকে ফিরোজ আহমেদঃ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
