মহম্মদপুর (মাগুরা) থেকে মতিউর রহমান : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) অন্যতন অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুব দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মহম্মদপুর উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহম্মদপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিতে মহম্মদপুর উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি শেষে মহম্মদপুর উপজেলা ট্রাফিক চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব খান সোহেল, মহম্মদপুর আমিনুল রহমান ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক ইবরাহীম সরদার শাকিল, ইউনিয়ন ছাত্র দলের নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
মহম্মদপুর উপজেলা যুব দলের অন্যতম নেতা খায়রুল ইসলামের পরিচালনায় এসময় বক্তরা মাগুরা জেলা পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
