বুধবার | অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

মহেশপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব—এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘Be a Handwashing Hero’—অর্থাৎ ‘হাত ধোয়ার নায়ক হোন’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এ উদ্যোগের লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, পরিচ্ছন্নতা এবং নিরাপদ হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন প্রকৌশলীর ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুর আলী বাবু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা