মজিবর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি : আর নয় সুরক্ষা আর, নয় অপেক্ষা, শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী বালিকাদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উইমেন ইনিশিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, এলআরপি-৫২ এর বাস্তবায়নে বুধবার বিকেলে শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উদয়াঙ্কুর সেবা সংস্থা (USS)-এর আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশে এর সহযোগিতায় এ বালিকা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন,শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম,এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উত্তর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মিয়া পাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুর রহমান,দীনবন্ধু রায়, লিটন রায়,উদয়াঙ্কুর সেবা সংস্থার স্পন্সরশিপ অফিসার রুবেল মিয়াসহ আরো অনেকে।
খেলায় শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে পরাজিত করে উত্তর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয় জয়লাভ করেন।
শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তাদের মতামতের মূল্যায়ন এবং খেলাধুলাসহ সব ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
