নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই আল-আমিন দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী মোহাম্মদ আনিছুর রহমান। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাঁর সভাপতিত্বে মাদ্রাসাটির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে অনুমোদিত এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ছয় মাস।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির অন্য সদস্যরা হলেন মোহাম্মদ সাহাব উদ্দীন ও মোহাম্মদ আব্দুল কাদের। মাদ্রাসার সুপার বা ভারপ্রাপ্ত সুপার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এডহক কমিটির মেয়াদকালের মধ্যে বিধি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি মাদ্রাসার পরীক্ষার ফলাফল গুণগত ও সংখ্যাগতভাবে সন্তোষজনক রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন সভাপতি হিসেবে মোহাম্মদ আনিছুর রহমানের দায়িত্ব গ্রহণকে ঘিরে মাদ্রাসার পরিচালনা কার্যক্রমে গতিশীলতা, শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। এখন নতুন কমিটির কার্যকর উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
