রবিবার | নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা কুমিল্লা চৌদ্দগ্রামে সেরা ফলাফল মন্সীরহাট সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা

কুমিল্লা চৌদ্দগ্রামে সেরা ফলাফল মন্সীরহাট সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা

কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লার চৌদ্দগ্রামে আলিম ও সমমানের পরীক্ষার ফল বিপর্যয়েও সেরা স্থান অর্জন করেছে সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা। রোববার কৃতি ছাত্রীদের মিষ্টিমুখ করিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন। মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক ও কৃতি ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ফল বিপর্যয়ের মধ্যেও প্রতিষ্ঠানটির সাফল্য স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমান বলেন, ২০২৬ সালে আলিম পরীক্ষায় ১৭ জন ছাত্রী অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলেই আনন্দিত এবং অভিবুত। এ ফল অর্জনে উৎসাহ দিয়েছেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসাইন। অতীতের ন্যায় ভবিষ্যতেও যেন ভালো ফলাফল অর্জন করতে পারে, সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা