রবিবার | নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় শাহগাজী স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম শকু

কুলাউড়ায় শাহগাজী স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম শকু

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : একটি মানসম্মত বিদ্যালয় শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ নয়, প্রয়োজন নিরাপদ ও উপযোগী শ্রেণিকক্ষও। সেই প্রত্যাশা পূরণের পথে এগিয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শাহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

রোববার ১ নভেম্বর দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. শওকতুল ইসলাম।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স।

এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্যকে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র দেওয়া হয়।২০২১-২০২২ অর্থবছরে কুলাউড়ার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।

সেই তালিকায় শাহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামও ছিল।নতুন ভবনকে ঘিরে স্থানীয় অভিভাবকদের প্রত্যাশা, শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে এই অবকাঠামোগত সুবিধার যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা