ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে মো: আ: জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ফুলখড়ি’র পত্রিকার ২১বছর পূর্তি ও ২২তম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) বাদ জোহর উপজেলা মডেল জামে মসজিদে দোয়া ও অনুষ্ঠিত হয়েছে। মসজিদের খতিব ও ইমাম মুফতি আশরাফুল আলম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাংবাদিকরা যেন সর্বদাই বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির কল্যাণে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন এবং ফুলখড়ি’র ভবিষ্যৎ আরো সাফল্য ও অগ্রগতি কামনা করেন। পরে সকলের জন্য বিশেষ দোয়া করেন। সাপ্তাহিক
ফুলখড়ি’র সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফ উজ্জামান খান, বার্তা সম্পাদক মোঃ আল আমিন, বিজ্ঞাপন ব্যবস্থাপক শামীম আহমেদ নিলু, সহ- বার্তা সম্পাদক এসএম গোলাম ফারুক আকন্দ, স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন উজ্জ্বল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, ফুলখড়ি কেন্দ্রীয় পাঠক ফোরামের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক, যুগ্ম -সম্পাদক আলহাজ্ব প্রভাষক খালেদ বিন সাঈদ মাখন , ফুলখড়ি’র শুভাকাঙ্খী বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে মুসল্লিগন দোয়ায় অংশ গ্রহণ করেন। উক্ত দোয়া আয়োজনে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাপ্তাহিক ফুলখড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ নুরুল ইসলাম খান।
