মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রæতি সহ অন্যান্য জনগরুত্বপূর্ণ বিষয়ে গণযোগাযোগ অধিদপ্তরের গৃহীত বহুমুখী পরিকল্পনার অংশ হিসেবে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ঝিনাইদহ জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু-সাঈদ,মহেশপুর আরডিসি সংস্থার নির্বাহী প্রধান মোঃ আব্দুর রহমান,গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কামাল আজাদ,সাবেক বিজিবি সার্জেন অফিসার মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন তথ্য অফিসের সহকারী প্রসান্ত বিশ্বাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদুর রহমান,নাসরিন খাতুন,ছমির উদ্দীন,আব্দুল হালিম চঞ্চল সহ স্থানীয় সুধীজন। বক্তারা বলেন ডেঙ্গু প্রতিরোধ নৈতিকতা মূল্যবোধ সম্পর্কে সচেতনতা মানব পাচার ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ সামজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার নিয়ে আলোচনা করেন তার সাথে সাথে মেয়েদের আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করার জন্য মায়েদের সচেতন হওয়ার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক ওয়ালিউল্লাহ।
