বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুষ্টিয়ার ভেড়ামারায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল গফুরকে উদ্দেশ্য করে দেওয়া কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগানের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৪ নভেম্বর, সকাল ১১ টার দিকে ভেড়ামারা উপজেলা শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বক চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর।তিনি বলেন আমি মাঠ থেকে উঠে আসা একজন রাজনীতি বীদ।আমার নামে যে অভিযোগ করছে বিএনপি নেতাকর্মীরা যে আমি তাদের নেতার নামে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি। বক্তব্য টা আপনারা শুনেছেন আমি কি কুরুচিপূর্ণ কথা বলেছি। চিলে কান নিয়ে গেছে চিলের পিছনে ছুটছে তারা। আমি কোন মানুষের নামে খারাপ কথা বলেনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক নুরুল আমিন জসিম,কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য জোমারত আলি। মিরপুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ওমর ফারুক কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শ্রমিক নেতা মেহেদী হাসান মকুল সহ ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে এ ধরনের অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
মিছিলের সভাপতিত্ব করেন,ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দিন

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা