সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে ৩শ’ ২১ পিস নিষিদ্ধ ইয়াবা, মাদক মামলা, মাদক সেবনকারি, পরোয়ানা জারি, নিষিদ্ধ ছাত্রলীগ ইউপি সাংগঠনিক সম্পাদক,উপজেলা ছাত্রলীগ সক্রিয় সদস্য, বৈষম্য আন্দোলন বিরোধি ও দুর্ধর্ষ দুই ডাকাত সহ-৩৪ আসামিকে পুলিশ ছত্রিশ ঘন্টায় আইনের আওতায় আনতে সক্ষম হয়।
গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার (৫ ও ৬ নভেম্বর) গত ৩৬ ঘন্টার ব্যবধানে
উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ পুলিশের একাধিক চৌকস টিম মাদক নির্মূলের জিরো টলারেন্স নীতিমালায় মাদক বিরোধি জোরদারে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ওসি’র নেতৃত্বে সন্ত্রাস ও কিশোর গ্যাং’দের অনুসন্ধান তথ্যে গোপন আস্তানাতে একযোগে হানা দেয়।
পুলিশ সূত্র থেকে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত:
মাদক সেবনকারি- আরিফুল হাসান (২০), এবাদুল্লাহ (৩৫), মোঃ ইউসুফ (৩৫), মোহাম্মদ আলী (২০), মোঃ শামীম (২৮), মোঃ ইমন (২২), মোঃ অনিক (২৪), মোঃ কামাল হোসেন (৪০), মোঃ সাব্বির মিয়া (১৯), মোঃ সেলিম মিয়া (৩৮), ছাব্বির (২০), ইমন হোসেন (২৩), শাহীন (২০), মোঃ বিল্লাল (৩২), মোঃ মনির হোসেন (৩৫) ও মোঃ ফালু (২৫) নামে।
গতকালের- মোঃ রাসেল (১৮), মোঃ সুজন (২৪), রাজন সাহা (৪৭), মোঃ রিপন মিয়া (৩৫), মোঃ আব্দুল কুদ্দুস(), মোস্তাফিজুর রহমান মিঠু (৩২) নামে।
বৈষম্য আন্দোলন বিরোধি- উপজেলার পেচাইন গ্রামের মৃত্যু হাসেম আলীর ছেলে মোঃ আব্দুল লতিফ (৫৫) নামে।
দুর্ধর্ষ ডাকাত- জেলার রূপগঞ্জ উপজেলার আমলাবা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে দুর্ধর্ষ আল আমিন (৪০),
গতকালের- দুর্ধর্ষ ডাকাত- উপজেলার পিরোজপুর উত্তরপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে দুর্ধর্ষ ইলিয়াস বাবু (২৫) নামে।
পরোয়ানা জারি- মোঃ আব্দুল্লাহ (), গতকালের- মোঃ সাজনুর রহমান ইমন(৩৬), সাজনুর ওরফে ডাকাত সাজনুর(৩১) ও মোঃ নকিব (৩৫) নামে।
মাদক ব্যবসায়ী- মো. শাহজালাল (৩০), গতকালের- মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে।
সন্ত্রাস বিরোধি- উপজেলার পিরোজপুর ইউপির ঝাউচর গ্রামের শাহ পরানের ছেলে আশরাফুল ইসলাম অনিক (২৩) নামে উপজেলা ছাত্রলীগ সক্রিয় সদস্য, সনমান্দি ইউপির গোপেরবাগ গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোঃ আক্তার হোসেন (৩৮) ও জামপুর ইউপি’র কাহেনা গ্রামের মনির ভুইয়ার ছেলে নিবির ভুইয়া (২৬), নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগ ইউপি সাংগঠনিক সম্পাদক সহ গত ছত্রিশ ঘন্টায়-৩৪ আসামি’পুলিশ গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি করা পাহারায় আদালতের সোপর্দ করে।
