রবিবার | নভেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মজিবর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর যুব দলের আহবায়ক আবুল কাসেম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডাক্তার ইউনুস আলী,নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা,সদস্য সচিব মোকলেছুর রহমান,নেওয়াশী বিএনপির আহবায়ক ও সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,কচাকাটা বিএনপির আহবায়ক গোলাপ উদ্দিন সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা