মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ র্যালী ও সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, মোঃ কামাল উদ্দিন (ভিপি), পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এরফান উদ্দিন, আব্দস ছাত্তার, মানসুরুল হক বাবুল, মোফাজ্জল হোসেন, ইলিয়াছ উদ্দিন চুন্নু, মো. এমদাদুল হক মাসুদ, আব্দুল কুদ্দুস মোমেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক হোসেন রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটির নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন। র্যালিটি পৌর সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
