রবিবার | নভেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বগুড়ায় নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বগুড়ায় নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

স্টাফ রিপোটারঃ “করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বও ) বগুড়া জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের বটতলায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা ঘটে। এরপর অতিথি বৃন্দ সমবায় পণ্য মেলার স্টল পরিদর্শন করেন।

মেলার স্টল পরিদর্শন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে সমবায়ের কোনো বিকল্প নেই। তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা সমবায় কর্মকর্তা সাজরাতুল আলম তৌহিদ প্রমুখ।

এছাড়া বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়া জেলার সমবায় অঙ্গনে অনন্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সমবায় দিবসের মূল অনুষ্ঠানে “টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড”-কে বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা