রবিবার | নভেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মৌলভীবাজারে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে এমপি এম নাসের রহমান

৭ নভেম্বর জিয়াউর রহমানের দিন:

মৌলভীবাজারে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে এমপি এম নাসের রহমান

মৌলভীবাজার থেকে সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ মৌলভীবাজারে ৭ নভেম্বর হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দিন মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।​শনিবার (৭ নভেম্বর) বিকেলে পৌরসভা মেয়র চত্বর সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে আবার মেয়র চত্বর গিয়ে শেষ হয়।র‍্যালিতে নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড শোভা পায়।

৭ নভেম্বর জিয়াউর রহমানের দিন: মৌলভীবাজারে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে এমপি এম নাসের রহমানসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম নাসের রহমান বলেন,৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। সিপাহি-জনতার ঐক্যের এই দিনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তি দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন।জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুর রহিম রিপনেের সঞ্চালনা ও আহবায়ক মো: ফয়জুল করিম মযূন এর সভাপতিত্বে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান।সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, বকশী মিছবাহ উর রহমান, মো. হেলু মিয়া ও মো. ফখরুল ইসলাম; মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনু, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি মো. নূর আলম, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি মোঃ অলিউর রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারন সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।৭ নভেম্বর জিয়াউর রহমানের দিন: মৌলভীবাজারে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে এমপি এম নাসের রহমানএছাড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল হোসেন ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা