সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পাঁচ বছরের শিশু কন্যা মুদি দোকানে চকলেট কিনতে গেলে নুরুল হক (৪৫) নামে মুদি দোকানের মালিক কৌশলে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশু কন্যার চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে রাত ১১ টার দিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত দোকানিকে ভাড়া বাসা থেকে আটক করে।
গতকাল মঙ্গলবার ( ১০ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার পৌরসভার হাতকোপা এলাকায় একটি মুদি দোকানে পাঁচ বছরের শিশু কন্যা চকলেট কিনতে গেলে কৌশলে এ ঘটনাটি ঘটায়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার সোনারগাঁও উপজেলার পৌরসভার হাতকোপা নামে এলাকায় মুদি দোকানি নুরুল হক স্থানীয় হাকিম আলীর বাড়িতে ভাড়ায় বসবাস করে মুদি দোকানের ব্যবসা চালিয়ে যান। শিশু কন্যা ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত দোকানি’কে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সততা পাওয়া গেছে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার আপোষহীন ওসি’ মহম্মদ আব্দুল বারিক’দৈনিক জনতা’কে বলেন, শিশুটির পরিবারে পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে। আমাদের হাতে আটককৃত অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান রয়েছে।
