বৃহস্পতিবার | নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে বৈষম্য বিরোধি আন্দোলন আসামিসহ গ্রেফতার-১৮

সোনারগাঁওয়ে বৈষম্য বিরোধি আন্দোলন আসামিসহ গ্রেফতার-১৮

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ‘অপরাধ দমনে’ সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে মাদক সেবনকারি, নিয়মিত মামলা, বাংলাদেশ সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগ ইউপি পদপ্রার্থী সভাপতি, ইউপি সক্রিয় সদস্য, ইউপি আ’ লীগ সক্রিয় সদস্য ও ইউপি আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সহ ব্লক রেডে-১৮ আসামি’কে পুলিশ আওতায় আনতে সক্ষম হয়।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলের জিরো টলারেন্স নীতিতে, মাদক বিরোধি জোরদারে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ওসি’ বাংলাদেশ চৌকস পুলিশের একাধিক দল নিয়ে সন্ত্রাসি’দের ক্রাইম তৈরি হওয়া সম্ভাব্য ও ভাসমান এবং , গোপন সূত্রে অবস্থান করা আস্তানাতে এক যোগে ব্লক রেডে হানা দিয়ে ব্লক রেড অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্র থেকে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে পুলিশের হাতে গ্রেফতারকৃত:

মাদকসেবি- মোঃ রমজান (৩৮), মোঃ মারুফ হাসান (২২), মোঃ আবু হানিফ (২৪), মোঃ রাব্বি (২১), মোঃ শিমুল (২১), মোঃ রুবেল (৩৮), মোঃ রিফাত (১৯), মোঃ মেহেদী হাসান (২২), মোঃ শাহিন ভূইয়া (২৫), আমজাদ (৩৫), মোঃ ইমন মিয়া (১৯) ও মোঃ ইমন (২৭) নামে।

সন্ত্রাস বিরোধি- উপজেলার জামপুর ইউপির সিংলাব গ্রামের শাহ আলমের ছেলে মোঃ সাগর (২৮) নামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী ছাত্রলীগ ইউপি সক্রিয় সদস্য ও একই ইউপির পাকুন্ডা গ্রামের ইমরান ভূঁইয়ার ছেলে শাহরিয়ার ইমন ভূইয়া (৪৩) নামে আওয়ামী ছাত্রলীগ ইউপি পদপ্রার্থী সভাপতি।

বৈষম্য আন্দোলন বিরোধি- উপজেলার পিরোজপুর ইউপির ভবনাথপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে মোঃ আসাদ সরকার (৪৯) নামে নিষিদ্ধ আ’লীগ ইউপি সক্রিয় সদস্য ও পার্শ্ববর্তী মোগরাপাড়া ইউপির কাফুরদি গ্রামের মৃত হাবিবুল্লাহ মাস্টারের ছেলে মোঃ মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪) নামে আওয়ামী যুবলীগ ইউপি সহ-সভাপতি।

নিয়মিত মামলায়-০১। হামিদ মিয়া (৩৮) ও শান্ত মিয়া (২২) সহ-১৮ দুষ্কৃত আসামি’গ্রেফতার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশের কড়া পাহারায় আদালতে সোপর্দ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা