বৃহস্পতিবার | নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বেতন বৃদ্ধির দাবিতে কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ সময় পর যানচলাচল শুরু

বেতন বৃদ্ধির দাবিতে কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ সময় পর যানচলাচল শুরু

সোহেল রানা, কালিয়াকৈর (গাজীপুর )প্রতিনিধি : ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর —মৌচাক এলাকার বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে । আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির হস্তক্ষেপে দীর্ঘ সময় পর যানচলাচল শুরু করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক সফিপুর এলাকায় পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে শত শত গাড়ী আটকা পড়ে হাজার হাজার যাত্রী ভোগান্তির স্বীকার হন। পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারনে আশেপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষনা করা হয়েছে। পুলিশ বিজিবি ঘটনাস্থলে পৌঁছিয়ে শ্রমিকদের বুঝালে মহাসড়ক থেকে শ্রমিকরা চলে যায় পরে যান চলাচলা স্বাভাবিক হয় ।

ফের দুপুর দুইটার দিকে চন্দ্রা পল্লী বিদুৎ এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পোশাক শ্রমিকরা আবারো মহাসড়ক অবরোধ করে । পুলিশ ,বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আধাঘন্টার মধ্যে শ্রমিকদের মহাসড়ক থেকে ওঠিয়ে যানচলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পোশাক শ্রমিকরা সকালে মৌচাক সফিপুর এলাকায় ও দুপুরে চন্দ্রা পল্লীবিদুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে।আইন শৃঙ্খলা বাহিনির তৎপরতায় শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয় ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা