রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার কাম নাজির মো. নকিব হোসেন শান্ত একই কর্মস্থলে তিন বছর তিন মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের বিষয়ে পরিপত্র জারির পর তাঁর কর্মকাল পর্যালোচনার বিষয়টি সামনে এসেছে।অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মো. নকিব হোসেন শান্ত ২০২৩ সালের ১৩ আগস্ট রায়পুর উপজেলা ভূমি অফিসে যোগদান করেন।সেই হিসাবে ২০২৬ সালের ১৭ নভেম্বর পর্যন্ত একই কর্মস্থলে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ ৩ বছর ৩ মাস ৪ দিন।ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টির প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
পরিপত্রের ৩ নম্বর অনুচ্ছেদে একই কর্মস্থলে দীর্ঘকাল দায়িত্ব পালন নিরুৎসাহিত করে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টির প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।৪ নম্বর অনুচ্ছেদে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ ও কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তালিকা পর্যালোচনা করে তিন বছর বা তদূর্ধ্বকাল একই কর্মস্থলে কর্মরতদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
এ ছাড়া ৬ নম্বর অনুচ্ছেদে বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করে তিন বছর বা তদূর্ধ্বকাল একই কর্মস্থলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ অবস্থায় রায়পুর উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করা নকিব হোসেন শান্তর কর্মকাল পর্যালোচনা করে পরিপত্রের আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ভূমি সেবাপ্রত্যাশীরা।
তাঁদের মতে, নিয়মিত কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে ভূমি অফিসের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।
“এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।”
