রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বিসমিল্লাহ বেকারি ও কেএএইচ ফিলিং স্টেশন নামক দুই প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট অভিযানে অর্ধদন্ড প্রদান করেছেন সিংগাইর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আল আমিন কবির।এ অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানার পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪:০০ টায় পৌর এলাকার সিংগাইর বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য উৎপাদনের জন্য বিসমিল্লাহ বেকারীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া পরিমাপে কারচুপির দায়ে পৌর এলাকার আজিমপুরে অবস্হিত তেলের পাম্প কেএএইচ ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আল আমিন কবির বলেন, অপরাধের কোন ছার নাই। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
