পটুয়াখালী থেকে ফিরোজ আহমেদঃ বুধবার (১৮ নভেম্বর) বিকাল তিনটায় পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মধুমতি হলে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান গনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এবং অন্যান্য দপ্তরের মুখপাত্র।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সকলের প্রতি আহ্বান জানান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বারের সক্রিয় ভূমিকা রাখতে পারে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গ্ৰাম পুলিশ এর সহযোগীতার মাধ্যমে।
ফুল দিয়ে বরন করে নেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা মহোদয় কে। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জনাব মোঃ আলী সুজা সকলের সাথে মিলে মিশে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সহযোগীতা কামনা করেন সকলের।
