রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎মাতারবাড়ী জনগণের জীবন-জীবিকা রক্ষায় করণীয় শীর্ষক ওঠান বৈঠক

‎মাতারবাড়ী জনগণের জীবন-জীবিকা রক্ষায় করণীয় শীর্ষক ওঠান বৈঠক

‎মোহাম্মদ কাইছার হামিদ, ‎মহেশখালী, কক্সবাজার : ‎নবায়নযোগ্য জ্বালানি, এখনই স্লোগান সামনে রেখে মহেশখালী মাতারবাড়ী এলাকার জনগণের জীবন-জীবিকা রক্ষায় করণীয় শীর্ষক ওঠান বৈঠক ধরার উদ্যোগে অনুষ্ঠিত।‎

‎শরিবার(২১নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় কক্সবাজার মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন প্রকল্পের প্রকোপে ক্ষতিগ্রস্ত ৪৪পরিবারের বসতি প্রাঙ্গণে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র উদ্যোগে স্থানীয়দের জীবন-জীবিকা রক্ষায় করণীয় শীর্ষক ওঠান বৈঠক মাতারবাড়ী ইউপি সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্ব ও ধরা মহেশখালীর কো-অর্ডিনেটর মোঃ কাইছার হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।‎

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধরা’র কক্সবাজার জেলার যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক ফরিদুল আলম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ধরা’র কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার শাওন ও ধরা চকরিয়া উপজেলা আহ্বায়ক একেএম বেলাল উদ্দীন, ধরা কক্সবাজার সদরের সদস্য মোঃ রুবায়েত বক্তব্য। এছাড়া বক্তব্য রাখেন মোঃ আব্দুর রহমান, নাজেম উদ্দীন, সরওয়ার আলম কালো, নুরুল আলম বদ ও ফাতেমা বেগম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত এলাকার কারণে উদ্বাস্তু ও পেশাহীন জনসাধারণ।

বক্তরা নবায়নযোগ্য জ্বালানি, এখনই স্লোগানকে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানি, সবার জন্য জ্বালানি, ন্যায়ভিত্তিক জ্বালানি ও জ্বলবায়ুর ন্যায্যতা রূপান্তরের বদ্ধপরিকরে ধরা কাজ করছেন। তারই ধারবাহিকতায় আগামী ২৯ নভেম্বর উপজেলার মাতারবাড়ী পুরান বাজার সংলগ্ন মাঠে বিশাল জনসমাবেশের আয়োজন করেছেন। ধরা’র আয়োজনে সমাবেশে দলমত সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান। উক্ত সমাবেশে বিভিন্ন ন্যায্য দাবীগুলি স্থানীয়দের সম্মেলিত সোচ্চারের আহ্বান করেন।

তবে উঠান বৈঠকে উপস্থিত নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণির মানুষ তা সাদরে গ্রহণ করে, তাদের নিরাপদ বসবাসের দাবী জানান। বৈঠক পরবর্তী নবায়নযোগ্য জ্বালানি পরিবেশ-পতিবেশের সুফল নিয়ে ডকুমেন্টারী ভিডিও প্রদর্শিত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা