মোঃ ছানোয়ান হোসেন বাদশা, জলঢাকা নীলফামারী প্রতিনিধি : দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক ব্র্যান্ড এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এমইপি গ্রুপের নীলফামারী জেলা শাখার সার্বিক আয়োজনে ২৩শে নভেম্বর সোমবার সকাল ১০ টার নীলফামারী নটখানা ডেনিস টেইনিং সেন্টার ডিটোরিয়ামের সম্মেলন কক্ষে এ সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে নীলফামারীর বিভিন্ন অঞ্চলের ডিলার, এজেন্ট ও ক্ষুদ্র ইলেকট্রিক পণ্যের দেড়-শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। নীলফামারী জেলার পরিবেশক জাহানুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানিটির রংপুর বিভাগীয় ডিভিশনাল সেলস ম্যানেজার শফিকুল ইসলাম শিপন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ডিভিশনের সৈয়দপুর টেরিটোরি সেলস ম্যানেজার আশরাফুজ্জামান।
নীলফামারীর ইলেকট্রিক পণ্য ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক মাহমুদ আলম। উক্ত সহযোগী সম্মেলন অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য, মাসিক ও বার্ষিক ব্যবসায়িক পলিসি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। উপস্থিত ব্যবসায়ীরা আগ্রহের সঙ্গে উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।
টেরিটোরি ম্যানেজার আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক নীতিমালা, পণ্যের গুণগত মান, বাজারের সম্ভাবনা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভবিষ্যতেও এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন ব্যবসায়ীরা। প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় ডিভিশনাল হেড শফিকুল ইসলাম শিপন বলেন, এমইপি গ্রুপ গ্রাহকের চাহিদা ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নতমানের পণ্য উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ। গুণগত মান বজায় রাখা এবং ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানই আমাদের প্রধান অঙ্গীকার।
দেশের বিভিন্ন অঞ্চলে ইলেকট্রিক পণ্যের বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নিয়মিতভাবে “সহযোগী সম্মেলন” আয়োজন করে হচ্ছে ।
এরই ধারাবাহিকতায় নীলফামারীতে জেলা পর্যায়ে আজকের এ আয়োজন। ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এমইপি গ্রুপ ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলায় এ ধরনের সহযোগী সম্মেলনের আয়োজন অব্যাহত রাখবে বলে জানান তিনি।
অনুষ্ঠানের শেষে সেরা বিক্রেতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান, প্রবীণ ব্যবসায়ী ও র্যাফেল ড্র প্রতিযোগিতায় উত্তির্ন বিজয়ীদের মাঝে স্বাগত পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
