লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।শনিবার ২৮-নভেম্বর২০২৬ দুপুরে উপজেলার দোয়াখানী মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোয়াখানী মহল্লার ময়না মিয়া মেম্বার ও একই এলাকার হাবিব মিয়ার মধ্যে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৩০ জন আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
