সোনারগাঁওয়ে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ মে ১৭, ২০২৬, ০৮:৪২

মো.মোক্তার হোসেন,সোনারগাও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মো.নুরুদ্দিন হাওলাদার (৩২) নামে ঠিকাদারকে দিবা-লোকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে রেফার্ড করে। গতকাল শনিবার(১৬মে) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় নিহত ঠিকাদারের স্ত্রী মোসা.মাইমুনা আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউপির মেঘনা নিউটাউন আবাসিক প্রকল্পের গঙ্গানগর এলাকায় ঠিকাদার নুরুদ্দিন হাওলাদার স্ত্রীকে ভাড়া বাসায় থেকে গত দেড় বছর পূর্বে আব্দুর রউফ এর বিল্ডিং নির্মাণে ঠিকাদারের কাজ সম্পন্ন করেন। ইতিপূর্বে নতুন কাজে আর্থিক লেনদেনে উভয় পক্ষের বিরুদ্ধে সৃষ্টি হয়। গত (১৪মে) বিকেলের দিকে ভাড়া বাসায় নব-নির্মাণাধীন বিল্ডিংয়ের মালিক আব্দুর রউফ ও তার ছেলে মেহেদী হাসান শুভ(২২), জাহিদ (২৮) সহ আরো কয়েকজন অকথ্য ভাষায় নিহত ঠিকাদার নুরুদ্দিন হাওলাদারকে গালিগালাজ করে। নিহত ঠিকাদার প্রতিবাদ করিলে দেশী তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।উপর্যুপরি হামলা চলাকালে নিহতের বুকের ডানপাশে ধারালো ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়।