বান্দরবান জেলার সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ মে ১৭, ২০২৬, ১৬:১১

মোঃ আবুতালেব সিকদার :নাইক্ষ্যংছড়ি বান্দরবান:

১৭ মে ২০২৬ বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, সাইবার অপরাধ ও সাইবার বুলিং দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সাংবাদিকবৃন্দের সাথে উন্মুক্ত, আন্তরিক ও গঠনমূলক আলোচনা করেন।

এসময় পুলিশ সুপার বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকবৃন্দের মূল্যবান মতামত, পরামর্শ ও সহযোগিতাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতেও জেলা পুলিশের সকল ইতিবাচক কার্যক্রমে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনসচেতনতামূলক বিষয় তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।