ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের অর্থায়নে পলাশ ফিলিং স্টেশন হতে সোনার বাংলা স্কুল এন্ড কলেজ পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
উক্ত উন্নয়ন কাজের উদ্বোধন করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসাইন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়নের দাবি ছিল এলাকাবাসীর। রাস্তার কাজ সম্পন্ন হলে স্থানীয়দের যাতায়াত সহজ হবে এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তি কমবে।
স্থানীয়রা জানান, সড়কটির উন্নয়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে এবং ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন চলাচলে ইতিবাচক প্রভাব পড়বে।
হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন অবকাঠামোগত কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
ভালুকায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এসিল্যান্ড ইকবাল হোসাইন
প্রকাশিতঃ মে ১৭, ২০২৬, ১৬:৫৯