স্টাফ রিপোর্টার: কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে ৬৬ নং ওয়ার্ডের উন্নয়নের মধ্যদিয়ে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। জলাবদ্ধতা নিরসন, উন্নত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে নির্বাচনী মাঠে পৃথক পৃথক ভাবে নারী-পুরুষ ও যুব সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের সাবেক এই সহ-সভাপতি। ফলে ক্লিন ইমেজের এই তরুণ নেতাকে ঘিরেই এখন স্বপ্ন বুনছেন স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাগানে কথা হয় তরুন প্রজন্মের কাউন্সিলর প্রার্থী মো: আজিজুল হক আজিজ (এমবিএ) এর সঙ্গে।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তোলতে চাই।
ঢাকা-৫ ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির শীর্ষপর্যায়ের নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত সাবেক এই ছাত্র দল নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)।
রাজনৈতিক মহলে একজন সৎ, নিষ্ঠাবান এবং অত্যন্ত পরিশ্রমী মাঠের কর্মী হিসেবে পরিচিত তিনি। দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে তিনি দীর্ঘদিন ধরে ডেমরা ও ঢাকা মহানগর দক্ষিন যুবদলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে শীর্ষপর্যায়ের নেতাদের পরামর্শে নিরল সভাবে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, বিগত ফ্যাসিবাদ সরকারের দমন-পীড়ন ও প্রতিকূল পরিস্থিতির মাঝেও রাজপথে সক্রিয় ছিলেন বার বার কারা-নির্যাতিত নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। হামলা-মামলার ভয় তোয়াক্কা না করে জনগণের অধিকার আদায়ে প্রতিটি কর্মসূচিতে তাকে সামনের সারিতে দেখা গেছে। তবে ৬৬ নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে থাকা এবং সাহসিকতার সাথে অন্যায়ের প্রতিবাদ করাই মো: আজিজুল হক আজিজ (এমবিএ) অন্যান্যদের থেকে আলাদা করেছে। রাজনীতির বাইরেও তার রয়েছে ভিন্নধর্মী পরিচয়। তিনি একজন নিবেদিত সমাজ সেবক এবং একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী। এই দুই পেশাতেই তার সততা ও স্বচ্ছতা সর্বজনস্বীকৃত। তার ব্যবসায়িক সুনাম এবং মানুষের বিপদে এগিয়ে আসার মানসিকতা তাকে এলাকায় বেশ জনপ্রিয় করে তুলেছে। ডেমরা থানার আওতাধীন ৬৬ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা এবং আধুনিক ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণপ্রজন্মের এই নেতা।
মো: আজিজুল হক আজিজ (এমবিএ) একপ্রশ্নের জবাবে বলেছেন, মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে আমি রাজনীতি করি। বিগত দিনগুলোতে রাজপথে থেকে যেমন অন্যায়ের প্রতিবাদ করেছি, আগামীতে ও ঠিক একইভাবে ৬৬ নং ওয়ার্ডবাসীর নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করে যাবো। আমি এলাকাবাসীর দোয়া ও অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি। এলাকার সচেতন নাগরিকরা মনে করছেন, তরুণ ও শিক্ষিত নেতৃত্বের হাতে ওয়ার্ডের দায়িত্ব গেলে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান হবে। মো: আজিজুল হক আজিজ এর মতো পরিচ্ছন্ন ইমেজের নেতা নির্বাচিত হলে ৬৬ নং ওয়ার্ড একটি মডেল ওয়ার্ডে পরিণত হবে বলে এলাকাবাসি আশাবাদী।