চট্টগ্রামে জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা ফোর্সের কল্যাণ ও শৃঙ্খলায় পুলিশ সুপারের বিশেষ নির্দেশনা

প্রকাশিতঃ মে ১৯, ২০২৬, ১৬:৩৯

রকসী সিকদার, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে আজ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফোর্সের কল্যাণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সভায় সভাপতিত্ব করেন।এসময় তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে শৃঙ্খলা, জনবান্ধব পুলিশিং ও পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা দেন।

এছাড়া তিনি বিভিন্ন ইউনিটের সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করেন। অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে মাদক উদ্ধার,অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল,ডিএসবিজেলা গোয়েন্দা শাখা ও ট্রাফিক শাখার কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কৃতী সদস্যদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চি তকরণ, অপরাধ দমন ও জনগণের আস্থা অটুট রাখতে সর্বদা নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।