এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় আম সংগ্রহ, বিপণন ও ব্যবস্থাপনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২১মে সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার নাবিলা ফেরদাউস,উপজেলা কৃষি কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমচাষি, ব্যবসায়ী, আড়তদার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, পোরশা উপজেলার অর্থনীতিতে আম একটি গুরুত্বপূর্ণ ফসল। আম সংগ্রহের ক্ষেত্রে পরিপক্বতা নিশ্চিত করা, নিরাপদ উপায়ে সংরক্ষণ, সঠিক ওজন ,প্যাকেজিং এবং বাজারজাতকরণে আধুনিক পদ্ধতি অনুসরণ করলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন। একই সঙ্গে অপরিপক্ব আম সংগ্রহ ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনা উন্নত করতে কৃষি বিভাগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আমের গুণগত মান বজায় রেখে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও রয়েছে।
সভায় আমচাষি ও ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মধ্যে আম সংগ্রহ ও বাজারজাতকরণ সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
পোরশায় আম সংগ্রহ, বিপণন ও ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠি
প্রকাশিতঃ মে ২০, ২০২৬, ১০:২৩