ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় ভালুকা মডেল থানার ওসি মোঃ জাহিদুল ইসলামকে পুরস্কৃত করেছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন ও জনসেবায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুরস্কারপ্রাপ্তির পর ওসি মোঃ জাহিদুল ইসলাম বলেন, এই অর্জন ভালুকা মডেল থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন বলে জানান তিনি।
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত: ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলামকে পুরস্কার প্রদান
প্রকাশিতঃ মে ২০, ২০২৬, ১৭:০১