নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার দুই বছরের এক শিশু অন্তিম খেলাধুলা করার সময় এক পর্যায়ে তার মাথায় রান্না করার সিলভারের পাতিল ঢুকিয়ে দেয়| গতকাল রবিবার দুপুরে তাদের বাড়ীতে এ ঘটনা ঘটে| তার পরিবারের লোকজন চেষ্টা করেও তার মাথা থেকে কিছুতেই পাতিলটি বের করতে পারছিলো না| নিরুপায় হয়ে তাকে তৎক্ষণাৎ নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন| সেখানে কর্ত্যবরত ডাক্তার চেষ্টা করেও পাতিলটি মাথা থেকে খুলতে ব্যর্থ হন| পরে সদর হাসপাতালের আরএমও ডাক্তার ফরিদা গুলসানারা কবীরের তত্ত্বাবধানে তাকে পাশ^বর্তী একটি ওয়ার্কসপে নিয়ে যাওয়া হয়| সেখানে কেচি দিয়ে কেটে পাতিলটি মাথা থেকে বের করা হয়| ফলে শিশুটি নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়| যদি বাচ্চাটি এভাবে আরো কিছু সময় থাকত তাহলে শ্বাসকষ্ট হয়ে মারাও যেত| বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে| তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে| তিনি এব্যাপারে সকল শিশুর বাবা-মায়েদের সর্তক হবার এবং শিশুদের সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের পরামর্শ দেন|