গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে আম কুড়াতে গিয়ে গাছের চাপায় বিধবা আমেনা বেওয়া (৪৭) নামের এক বিধবা মৃত্যু বরণ হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৫শে মে সোমবার ভোরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের জয়ভোগা দিঘাপাড়া গ্রামে।
মৃত্যু আমেনা বেওয়া জয়ভোগা দিঘাপাড়া গ্রামের মরহুম সোলাইমান প্রাং এর স্ত্রী।
সূত্র জানায়, সোমবার ভোরে আমেনা বেওয়া ঝড়ের মধ্যে বাড়ীর পার্শ্বে আম কুড়াতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। আমেনা বেওয়ার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে খোঁজখবর নেন নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার। তার মৃত্যুতে এলাকায় ছায়া নেমে এসেছে। অপরদিকে, মরহুমা আমেনা বেওয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা সহ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।