গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীর মমিনহাটা গ্রামে রিতা মজুমদার (৫০) নামের এক মহিলা হত্যাকান্ডের মুল হোতা আনোয়ার হোসেন (৩৫) ও শাওন মিয়া (২০) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
জানা গেছে, গত ২০ মে রাতে রিতা মজুমদার ও তার স্বামী বিধান মজুমদার রাতের খাওয়া শেষে আলাদা রুমে শুয়ে পড়েন। এরপর রাত সোয়া ১২টায় শব্দ পেয়ে স্ত্রীর রুমে গিয়ে মেঝেতে গলাকাটা রক্তাক্ত রিতা মজুমদারকে দেখতে পান। মেঝে রক্তাক্ত। শরীর রক্তাক্ত। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তদন্ত করে ২৪ মে রাত সাড়ে ১০টায় মমিনহাটা গ্রামের মোখলেছার রহমানের ছেলে আনোয়ার হোসেন ও ফরিদ প্রামানিকের ছেলে শাওনকে তাদের নিজ বাড়ী হতে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আনোয়ার ও শাওনের যৌথ পরিকল্পনায় জমি বিক্রির টাকা লুটিয়ে নিতেই রাতে রিতার ঘরে প্রবেশ করে। কিন্তু চিনতে পারায় রিতাকে গরা কেটে হত্যা করে ওই দুজন। হত্যাকান্ডে ব্যবহৃত ২টি হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।