রকসী সিকদার, চট্টগ্রাম থেকে : কোস্ট গার্ডের মাদকের বিরুদ্ধে অভিযানে চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুইজন মাদক কারবারি কে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড।
চট্টগ্রামের পতেঙ্গা থানার চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় গত (২৯ মে) বিকাল ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার (BIA SIGON LAGER) সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ ৬ হাজার ২০ টাকা, ৩টি মোবাইল ফোন ও মাদক বহনকারী সিএনজি গাড়ি টি জব্দ করা হয়।
এবিষয়ে শনিবার (৩০ মে) সকালে কোস্ট গার্ডের
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
জব্দকৃত বিদেশি বিয়ার ও অন্যান্য আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।