মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় দরিকান্দি-বাংলা বাজার গ্রামীণ সড়কে মো.মুমিন (৪০) নামে সিএনজি চালককে প্রতিদিনের ন্যায় ১০ টাকা চাঁদা দাবি করে লাইনম্যান শাহীন। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মাথায় উপর্যপুরি আঘাত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার (২০মে) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় অ্যাম্বুলেন্সে নিহতের নিথর দেহ এলাকায় পৌছলে হাজার হাজার মানুষ লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকার মহাসড়ক অবরোধ করে। মুমিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাস স্ট্যান্ড থেকে বাংলাবাজার গ্রামীন সড়কে চলাচলরত সিএনজি-অটোরিক্সা থেকে নিয়মিত ১০ টাকা করে চাঁদা আদায় করে শাহীন নামে এক লাইনম্যান। গত শনিবার নিহত সিএনজি চালক মুমিন সিএনজি নিয়ে মহাসড়কের স্ট্যান্ডে গেলে নিয়মিত চাঁদা আদায়ের ১০ টাকা দাবি করে। সিএনজি চালক নিহত মুমিন জানায় চাঁদার টাকা আমি আগেই দিয়েছি। লাইনম্যান ক্ষিপ্ত হয়ে সিএনজি চালকের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। প্রচন্ড ক্ষিপ্তে একপর্যায়ে সিএনজি চালকের মাথায় উপর্যপুরি আঘাত করে। নিহত মো. মমিন সম্মানদি ইউপির নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।