শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সারা দেশের ন্যায় সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ পৌর বিপনী মার্কেটের ২য় তলায় একুশে টিভির অফিস রুমে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল হেলাল, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও গ্লোবাল টিভি সিলেট বিভাগীয় ব্যুরোপ্রধান মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও গাজী টিভির জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার ,সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য আনোয়ারুল হক,সুনামগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমদ রমজান,সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি আব্দুল কাইয়ুম মিলন,মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি ফোয়াদ মণি তালুকদার, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দেশ টিভির জেলা প্রতিনিধি সাবাজ উদ্দিন মান্না, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল বারী, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার নাসিম আহমদ ও হাওর টিভির স্টাফ নাঈম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পরে উপস্থিত সাংবাদিকবৃন্দ দৈনিক জনতা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আফতাব উদ্দীনকে কেক খাইয়ে ও প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে অনুষ্ঠানের শুভ সমাপ্তি করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা